টানা বৃষ্টি
কলাপাড়ায় অতি ভারী বৃষ্টিতে চরম ভোগান্তি, নদী বন্দরে সতর্কতা
পটুয়াখালীর কলাপাড়ায় গত দুই দিন ধরে চলমান অতি ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেপুপাড়া আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের। উপকূলীয় এলাকায় দমকা হাওয়ার আশঙ্কায় নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত: কলাপাড়ায় টানা বৃষ্টিতে চরম জলাবদ্ধতা
উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে পটুয়াখালীর কলাপাড়ায় গত এক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টিপাত চলছে। বৈরী আবহাওয়ার কারণে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকায় পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
পটুয়াখালীতে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মাছের ঘের, সাগরে নিখোঁজ ৮ জেলে
বঙ্গোপসাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ার প্রভাবে পটুয়াখালীর উপকূলজুড়ে টানা ভারী বর্ষণে চরম বিপর্যয় নেমে এসেছে। রেকর্ড বৃষ্টিপাতে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও ফসলি জমি। একই সঙ্গে উত্তাল সাগরে মাছ ধরতে না পেরে চরম বিপাকে পড়েছেন উপকূলের হাজার হাজার জেলে ও ঘাট শ্রমিক।
আগামী ৫ দিন দেশে টানা বৃষ্টির সম্ভাবনা
সারা দেশে আগামী পাঁচ দিন টানা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৬ আগস্ট) আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা ফসলি জমি
কয়েকদিনের টানা বৃষ্টিপাতে ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলার হাজার হাজার বিঘা ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে।
টানা চার দিনের বৃষ্টিতে নোয়াখালীর জনজীবন বিপর্যস্ত
মৌসুমি বায়ুর প্রভাবে টানা চার দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে নোয়াখালীতে। এতে ডুবে গেছে জেলার প্রধান সড়কগুলো ছাড়াও বাসাবাড়ি ও অলিগলি।